মেয়ে তোমার হাসি যেন
সাদা কাগজে রঙিন ছবি,
মেয়ে তোমার হাসি যেন
শিল্পীর হাতে গড়া
মোনালিসার চেয়েও সুন্দরী।
মেয়ে তোমার হাসি যেন
সকাল বেলার ফুঁটে ওঠা
একরাশ গোলাপের কলি;
মেয়ে তোমার হাসি যেন
মুক্তার চেয়েও দামি।
মেয়ে তোমার হাসির মাঝে
ফুঁটে উঠে সকল সুখের বাণী,
তোমার সেই হাসির প্রভায়
সকল দুঃখ যাবে ধূলায়,
শুধু মেয়ে তোমার একটু হাসির মিষ্টি চাওয়ায়।
মেয়ে তোমার হাসি যেন
এমনি করে থাকে সারাজীবন
তোমার অপূর্ব মায়াভরা শ্রী মুখে;
ভালবাসার প্রকৃত বসন্ত আসে যেন বারেবারে
মেয়ে তোমার হাসির ঝলকে।
May 01, 2018
হাসি
Subscribe to:
Post Comments (Atom)
চুপি চুপি
চুপি চুপি নয়নে তাঁকাও কেন আমার নয়নেরও পানে অপলক দৃষ্টিতে না তাঁকিয়ে লজ্জায় কেন মুখটি ফিরিয়ে রাখো আমায় দেখে। বলেও যেন কিছু বলোনা ...
-
স্বপ্ন নীড়ে অনেক কথা আজ ভিঁজে আছে লোচন জলে, রং তুলিতে মিঁশে গিয়ে আজ ছবি আঁকছে মরুভূমিতে । ধোঁয়া ধোঁয়া ধূলা উড়ে যায় জীবন স্বপ্নে...
-
শূন্যতায় অলিগলি জীবনটাই এক মরুভূমি । অসম্ভতায় জীবন গতি কাকে নিয়ে আজ ছুটি ? অন্ধতায় নীরবতা উদাস মেঘে তাই ব্যস্ততা, নিমেষে পথহারা...
-
সাদা কাগজে মলিনতার ছাপ নিয়ে এখন আর তেমন লেখা হয় না, কিঞ্চিত কিঞ্চিত অনুভবগুলো এখন আর হৃদয়ের কোঠায় এসে হানা দেয় না । শেষ স...
No comments:
Post a Comment
Thanks For Comments