August 04, 2017
তোমায় খুঁজি
তোমার মাঝে কি পেয়েছি
হয়নি খুঁজা আমার,
তবুও তোমায় ভালোবেসে
ভরে গেছে মন আমার।
আকাশ যেমনি চাঁদের ছোয়ায়
ভরে উঠে পূর্ণিমা আলো্
তেমনি তোমায় ভালোবেসে
সকল আশা হলো পূর্ণ।
বনের সবুজ পাতাগুলো
যেমনি সাঁজায় ভুবনটারে,
তেমনি তোমায় কাছে পেয়ে
আমার ভালোবাসা হলো হৃদয়মগ্ন।
সাগর যেমনি নদীর আশায়
অপেক্ষায় থাকে স্রোতপ্রিয়ায়,
তেমনি তোমার আশায় আমি
বসে থাকবো সারারজীবন।
জীবন মাঝে পাবার জন্য
তোমায় নিয়ে স্মৃতির ছবি আঁকবো,
যতদিন বাঁচবো এই পৃথিবীতে
ততদিন তোমায় নিয়ে ভাববো।
April 09, 2017
আশা
এলাহী ভরসা
কে করে কার আশা
আমি করি তোমার আশা,
তুমি করো কার আশা?
জানি কিনা এই আশা
হবে কিনা পূরণ
তবুও তোমায় লিখি আপন মনে ।
বাতায়নের পাশে থাকি চুপটি করে,
ভাবি সারকক্ষণ তোমায় নিয়ে
একটি চিঠি তোমায় দেবো,
আমার রিক্ত ভালবাসা সিক্ত করে।
জীবনের এই সুপ্ত ভালবাসা
পাবার জন্যে হয়েছি পাগল,
যদি তোমায় পাই আমার হয়ে
এই আশা করি মনে মনে।
তুমি করো কার আশা?
জানি কিনা এই আশা
হবে কিনা পূরণ
তবুও তোমায় লিখি আপন মনে ।
বাতায়নের পাশে থাকি চুপটি করে,
ভাবি সারকক্ষণ তোমায় নিয়ে
একটি চিঠি তোমায় দেবো,
আমার রিক্ত ভালবাসা সিক্ত করে।
জীবনের এই সুপ্ত ভালবাসা
পাবার জন্যে হয়েছি পাগল,
যদি তোমায় পাই আমার হয়ে
এই আশা করি মনে মনে।
April 01, 2017
জীবন আমার ভালবাসা,
জীবন আমার ভালবাসা,
স্বপ্ন আমার মনের ভাষা,
সুখ আমার জাদুর বাঁশি,
কষ্ট আমার নীল রাশি।
স্বপ্ন আমার মনের ভাষা,
সুখ আমার জাদুর বাঁশি,
কষ্ট আমার নীল রাশি।
আজো তাই; ভালবাসার মতো মনের মানুষ খুঁজি।
March 08, 2017
ভালবাসা মানে.......
ভালবাসা মানে, তোমাকে ঘিরে রাখা ভাললাগার শব্দগুলো মনের ডায়রীতে লিখে রাখা।
ভালবাসা মানে, তোমার হাসির রশ্নির আলো আমার চোখে স্বপ্ন আঁকা।
ভালবাসা মানে, তোমার কথাগুলো আমার কবিতার অজস্র পংক্তিমালা।
ভালবাসা মানে, সারাজীবনের জন্য তোমাকে পাবার ভীষণ আকাঙ্ক্ষা।
ভালবাসা মানে, তোমার-আমার মনের একান্ত নির্লাসিত বাসনা।
ভালবাসা মানে,তোমার-আমার আগামী দিনের কল্পিত গল্পের, অনিশ্চিত জীবনের মীমাংসা।
January 16, 2017
আজ জন্মদিন তোমার
নীল আকাশের প্রদীপ হয়ে
তুমি এসেছিলে এই ধরিণীতে,
মাতৃ তোমার অহংকারে
গ্রহণ করেছিল আপন করে।
একটি দিনই স্মরণ করো
যে মুহূর্ত ছিল তোমার
কান্নায় দু'চোখ,
প্রতিবারই আসে সেই দিন
তোমার প্রিয় জন্মদিন।
তুমি এসেছিলে এই ধরিণীতে,
মাতৃ তোমার অহংকারে
গ্রহণ করেছিল আপন করে।
একটি দিনই স্মরণ করো
যে মুহূর্ত ছিল তোমার
কান্নায় দু'চোখ,
প্রতিবারই আসে সেই দিন
তোমার প্রিয় জন্মদিন।
আজ জন্মদিন তোমার
আনন্দেরই অন্ত পাহাড়,
স্বর্গ সুখের ঊষা নিয়ে
আসুক প্রভা আসুক মনে,
সুপ্ত তারই বাধ ভেঙে সব
জন্ম হোক তোমার নতুন দিনে
নতুন করে নয়নাভিরাম জীবন উল্লাসে।
আনন্দেরই অন্ত পাহাড়,
স্বর্গ সুখের ঊষা নিয়ে
আসুক প্রভা আসুক মনে,
সুপ্ত তারই বাধ ভেঙে সব
জন্ম হোক তোমার নতুন দিনে
নতুন করে নয়নাভিরাম জীবন উল্লাসে।
কি পেলে আর কি বা পাবে
এই নিয়ে করো না সংশয়
সামনে তোমার নতুন দিগন্ত
মনে রেখো -
আজ তোমার শুভ জন্মদিনে।
এই নিয়ে করো না সংশয়
সামনে তোমার নতুন দিগন্ত
মনে রেখো -
আজ তোমার শুভ জন্মদিনে।
Subscribe to:
Posts (Atom)
চুপি চুপি
চুপি চুপি নয়নে তাঁকাও কেন আমার নয়নেরও পানে অপলক দৃষ্টিতে না তাঁকিয়ে লজ্জায় কেন মুখটি ফিরিয়ে রাখো আমায় দেখে। বলেও যেন কিছু বলোনা ...
-
জীবনও উল্লাসে আজি সখি তোমারই আশাতে বসিয়া আছি নিরবে । সুখ পরশ পাহিতে এই জীবন করিব বিলীন, সখি আসনা আজি এই নব প্রভাতে । আজি হিয়ার মাঝে ওই আকাশ ...
-
রাতের গভীরতা যত বাড়ে, তোমাকে নিয়ে ভাবতে আমার ভাল লাগে, ভালবাসতে ভাল লাগে, তোমার জন্য ভালবাসার অনুভূতির ঝড়ো ধূলা বুকের ভেতরে শূণ্যতাকে আন্দো...
-
ভালবাসার নামে তোমার নিয়ে পদ্মফুল ফোটাবো , রঙ বেরঙের ফুল দিয়ে বাসর সাজাবো । আপন মনের নব সুরে তোমায় নিয়ে গান লিখবো, সুধা মনের ...