December 07, 2013

অনিঃশেষ ভালোবাসা


স্বপ্ন নীড়ে অনেক কথা
আজ ভিঁজে আছে লোচন জলে,
রং তুলিতে মিঁশে গিয়ে
আজ ছবি আঁকছে মরুভূমিতে ।
ধোঁয়া ধোঁয়া ধূলা উড়ে যায়
জীবন স্বপ্নের বেদনা গায়ে,
অনেক স্মৃতির অনেক বাসনা
বারেবারে মনে করিয়ে দেয়
শ্রাবণ- স্মৃতির- সন্ধ্যা-
তাঁরাতে ।
শত শত অজুহাতে
হানা দেয় মন দুয়ারে,
আরাধ্যের অবশেষে
ক্ষণিক কিছু ছুঁয়ে আসে ।
লক্ষ্যে পাবার অদূর প্রিয়াস
শেষ হয়না কিছুতেই
বাঁধন হারা মিষ্টি অনুরাগের
অনিঃশেষ ভালোবাসা ।

December 06, 2013

অতৃপ্ত ভালবাসা



শূন্যতায় অলিগলি
জীবনটাই এক মরুভূমি ।
অসম্ভতায় জীবন গতি
কাকে নিয়ে আজ ছুটি ?
অন্ধতায় নীরবতা
উদাস মেঘে তাই ব্যস্ততা,
নিমেষে পথহারা
কার জন্য এই পথ চলা ?
কণ্টকে ভরা তীব্রতা
ব্যার্থতায় তরুণতা,
শেষ করা যে হয় না তার
আবেগ-প্রহসনের হিংস্রতা ।
সুখও পরশে তির্রতা
অমায়সা উসালতা,
উচ্ছ্বলে মন হাহাকার
কষ্টের নাম – অতৃপ্ত ভালবাসা ।

চুপি চুপি

চুপি চুপি নয়নে তাঁকাও কেন আমার নয়নেরও পানে অপলক দৃষ্টিতে না তাঁকিয়ে লজ্জায় কেন মুখটি ফিরিয়ে রাখো আমায় দেখে। বলেও যেন কিছু বলোনা ...