October 06, 2018

কিশোর প্রেম


ঝড় তোলা এই বুকের মাঝে
আজো তোমায় মনে পড়ে,
স্মৃতির চরণে অনেক কথায়।
আজো তোমায় ভাল লাগে
হারিয়ে যাওয়া দিনের মাঝে
আজো মনের পাতায়

তোমায় নিয়ে ছবি আঁকি কিশোর প্রেমের  ।

মনে পড়া দিনের সজ্জায়
তোমায় দেখেছিলাম প্রথমবার
ভাল লেগেছিল অনেক- হারিয়ে গিয়েছিল মন আমার;
খুঁজেছে মন বারেবারে
তোমায় কিছু বলবো বলে,
তবুও পারিনি বলতে- অনুভবের কিশোর ছোঁয়ায়
ভালবাসি আমি তোমায়

অবসন্নতায় দিন গুনেছি
কিশোর মনের প্রেম দুমড়ে মরীচিকা হয়েছে,
দূর আকাশে চেয়ে থেকেছি,
পাশে আসার মন চেয়েছে,
তবুও পারিনি বলতে-
ভালবাসি আমি তোমায়

প্রথম ব্যার্থতার, প্রথম প্রেম
সাহসের যাতনা চিঁরে, লজ্জার মুখ ফিরিয়ে
তোমার প্রেমে আসতে পারিনি
কৌশলতার কিশোর প্রেমে ।


June 18, 2018

গ্রহণ

একটি চিঠি তোমায় দিবো
রঙিন কাগজে কালো অক্ষরে,
তারই মাঝে লিখে দিবো
আজ বড্ড তোমায় মনে পড়ছে।
নীল সুঁতাতে বেঁধে দিবো
যত কথা ছিল মনে,
তোমার ছবি এঁকে দিবো
স্মারক পাতার পটদৃশ্যে।
শুভেচ্ছাতে প্রিয়তমা হবে না যে শেষ
কত কথা বলার ছিল
রবে যে তার রেশ,
বুকে থাকবে ঝড়ো ধূলা
তোমায় লিখে দিবো এই বেলা
তুমি যে আমার কত আপনজনা।
ইতি তারই হবে যে শেষ
তবু মন বলবে না বেশ,
কি আর করা-
লিখে লিখে হাত হলো যে ব্যাথা।
অবশেষে হবে যে পোস্ট
হাতে যদি গিয়ে পড়ে-
তুমি করবে কি তা গ্রহণ।

May 26, 2018

আমার অনেক কথা বলার ছিল.......

আমার অনেক কথা বলার ছিল। তুমি জানো কি না জানি না! আমার মনের গহীনতায় নিঃশব্দ মায়াপরাগে তোমাকে যে প্রথম পত্র নিবেদন করেছিলাম, তা ছিল আমার একান্ত মনের কথা।
তুমি মানো কি না মানো না! আমার না বলা কথার মাঝে একটা কথার প্রগাঢ় বিজড়িত ছিল যে, আমি তোমার মনের বিস্তারতায় ঘুরে আসতে চাই।
তুমি বিশ্বাস করো আর নাই বা করো! আমার যে কথাগুলো ছিল তা আমার একান্ত; পরশ মনিহারের মত অটল। তোমার একটুকু বিশ্বাসখাতে আমি তোমার বিশ্বাস খাটো করতে চাইবো না।

May 10, 2018

জীবনও উল্লাসে আজি......

জীবনও উল্লাসে আজি সখি তোমারই আশাতে বসিয়া আছি নিরবে । সুখ পরশ পাহিতে এই জীবন করিব বিলীন, সখি আসনা আজি এই নব প্রভাতে । আজি হিয়ার মাঝে ওই আকাশ পাতাল হইতে ঝরিয়েছে স্নান বর্ষারও জলবারি, তুমি আসিবে আসিবে আমারও হৃদি ভুবনে শত দ্বিধা সংশয় ত্যাগ করি । সখি হে তুমি আসিবে আসিবে তোমারও মাধুরী কণ্ঠে জড়ানো প্রাণের গান শুনাইতে । লাজও-ভয়-নিভিতে আস না সখি তোমার আপন বৃষ্টি বিলাসে ঝরনা নৃত্য তালে তালে ।

May 09, 2018

ভালবাসার নামে তোমার নিয়ে

ভালবাসার নামে তোমার নিয়ে 
পদ্মফুল ফোটাবো,
রঙ বেরঙের ফুল দিয়ে
বাসর সাজাবো ।
আপন মনের নব সুরে
তোমায় নিয়ে গান লিখবো, 
সুধা মনের আঁচল নূরে
তোমায় জড়াবো ।
জীবন খাতায় অমর পাতায়
তোমায় নিয়ে গল্প বানাবো,
তোমায় চাওয়ায় আমার সুখ
স্মৃতি করে রাখবো ।

May 03, 2018

রাতের গভীরতা যত বাড়ে......

রাতের গভীরতা যত বাড়ে, তোমাকে নিয়ে ভাবতে আমার ভাল লাগে, ভালবাসতে ভাল লাগে, তোমার জন্য ভালবাসার অনুভূতির  ঝড়ো ধূলা বুকের ভেতরে শূণ্যতাকে আন্দোলিত করে।
তোমাকে নিয়ে এই খণ্ড খণ্ড ভালবাসার স্মৃতিগুলো আমার জীবনের শেষ আরাধ্য বাসনা করে রাখতে চাই। তুমি আমার অসম হৃদয়ের অভিলাষী অভিপ্রায়, যা আমি আমার মানস অন্ধ কুটিরে সযত্নে সর্বদা লালিত করে রাখতে চাই। কখনো যদি আবেগের মায়া কমও হয় তবুও তোমাকে ভুলে থাকা বড্ড মিছে হবে আমার জন্য। তুমি এমনি এক প্রণরেনী, যা তোমার সুবাসিত ঘ্রাণ দূর থেকেও আমায় তোমার প্রতি প্রণয়ের সুরা পান করিয়ে দেয়।

May 01, 2018

হাসি

মেয়ে তোমার হাসি যেন
সাদা কাগজে রঙিন ছবি,
মেয়ে তোমার হাসি যেন
শিল্পীর হাতে গড়া
মোনালিসার চেয়েও সুন্দরী।
মেয়ে তোমার হাসি যেন
সকাল বেলার ফুঁটে ওঠা
একরাশ গোলাপের কলি;
মেয়ে তোমার হাসি যেন
মুক্তার চেয়েও দামি।
মেয়ে তোমার হাসির মাঝে
ফুঁটে উঠে সকল সুখের বাণী,
তোমার সেই হাসির প্রভায়
সকল দুঃখ যাবে ধূলায়,
শুধু মেয়ে তোমার একটু হাসির মিষ্টি চাওয়ায়।
মেয়ে তোমার হাসি যেন
এমনি করে থাকে সারাজীবন
তোমার অপূর্ব মায়াভরা শ্রী মুখে;
ভালবাসার প্রকৃত বসন্ত আসে যেন বারেবারে
মেয়ে তোমার হাসির ঝলকে।

April 15, 2018

আমায় কি সুখে কাঁদিয়ে দিলে যে হায়

আমায় কি সুখে কাঁদিয়ে দিলে যে হায়
দুঃখের মূর্ছনায় সুখ পালিয়ে বেড়ায়,
সুখের বাতি জ্বলে নিরবে….
শ্রাবণ বারি আসে নয়ন ঝরিয়ে,
সে শ্রাবণ সুখের বাতি নিভে যেতে যায় যেন ক্ষণেক্ষণে।
দুঃখ কারে বলে বুঝিনাই
সুখেরই ছায়ায় পরে,
ভালবাসা এসে তাই সুখের ছায়া গেল দুঃখেরই সাথে উড়ে।
স্মৃতির পাতায় ছিল যত সুখ
সব যে দুঃখের পাতায় লিখে হল জমাট। 

April 14, 2018

বন্ধু

নিঃসঙ্গতায় নিঃশব্দে ধরিণীর এই পথে
প্রভাত বেলায় পূবের আলোয়
সারা সন্ধ্যা-নিশি জাগে
শত অনুপ্রেরণার উত্‍সর্গে
বন্ধু তুমি আছ পাশে ।
নিরালায় একাতীর্থতায়-
যখন বসে একা ভাবনায় বাসনায়
,
নিরবে মনা করে আনচান
উদাসী হৃদয় দক্ষিণ হাওয়ায়
;
তখন ও বন্ধু তুমি এসে
আমায় করে পূর্ণ ।
গভীর মোহনায় উজলা তীরে
আনন্দ-উল্লাস যখন বহে
,
অজস্র ধারায় বুকের মাঝে
মহাসুখে পুষ্প ফুঁটে
,
তখন ও মনে দৌলা দিয়ে
বন্ধু তুমি আস আমার কাছে ।

নীল আকাশের ভেলায় চরে
পূর্ণিমা ঝরা জোস্ন্যা এসে
যেমনি রাঙায় ভুবনটারে
তেমনি তোমার মতন বন্ধু পেয়ে
আমার জীবন হলো ধন্যে ।

মিষ্টি শরত্‍


ভালবাসার প্রভাতে এসেছো তুমি
আমার প্রাণে মিষ্টি শরতে,

গৌধূলির শেষ বেলায় খেলার ছলে

আমায় তুমি দিয়েছ কত আনন্দ
গোলাপ ফুলের মালা পড়িয়ে ।
তোমার আঁচলখানি বেঁধে আমার চোখে
তুমি লুকিয়েছ কত না বাগানের আড়ালে,
আমি খুঁজেছি তোমায় তন্ন তন্ন করে,
যখন পাই নি তোমায় খুঁজে
ক্লান্ত মন কেঁদেছে শুধু
তোমায় এক পলক দেখার অপেহ্মাতে;
হঠাত্‍ তুমি এসে দিতে ধরা
বাহুখানি বাড়িয়ে
আমার চোখ দুটি দিতে মুঁছে,
বলতে তুমি কাঁদো কাঁদো চোখে
এ ভুল হবে না আর কখনো
এমনি আর দুঃখ দিয়ে ।
শরতের সেই মিষ্টি বেলায়
বসে থাকতাম দুজনা আনমনায়
শিউলি গাছের ফুলের গোঁছায়,
দুষ্টুমি আর ভালবাসার নিবিড় ছোঁয়ায়
তোমায় ঘিরে পেতাম আমার বুকে ।
অলসতার চাতুরীতে
তুমি আমি ভাবতাম দুজনার
একই বাঁধা স্বপ্নের নীড়ে,
এক কথা আর গানের সুরে,
ঐন্দ্রিলা জড়ানো প্রেম জোছনাতে ।
সেদিনের সেই মিষ্টি শরত্‍
আসে ঘুরে বছর শেষে,
তবু সেদিনের মতো
শিউলি তলায় ফুলের গোঁছায়
আস না তুমি আমার বুকেতে ।
কান্নায় তাই চোখে জল এসে যায়
পারি না তোমায় ভুলে যেতে,
ভাবি তাই-যদি তুমি আস একবার
আমার চোখের জল মুঁছে দিতে ।
ভাবনার অবসান হয়ে গেছে কবে
তুমি নাই এই ভুবনে,
তোমার হৃদয় রাঙা ভালবাসা আমায় দিয়ে
তুমি চলে গেছ আমায় একা করে ।
আজ শূণ্য মন করে হাহাকার
যদি তুমি একবার আমার কাছে এসে
চোখের জল মুঁছে দিয়ে যেতে
একটু ভালবাসা দিয়ে ।

April 10, 2018

তোমাকে ভালবাসি এই কথাটি বলতে পারিনি আজো.....

তোমাকে ভালবাসি এই কথাটি বলতে পারিনি আজো, তোমাকে না বলা কথাটা আজো আমার মনের দুয়ারে ব্যার্থতার গ্লানি নিয়ে ছলছল নয়ন পাতে ভিজেও যেন শুঁকিয়ে যায়। আজ নিজেকে খুব অপরাধী মনে হয়, কেন জানি তোমাকে ভালবাসি কথাটি বলতে পারিনি- বড়ই আফসোস। জানো, তোমাকে যখন লুকিয়ে লুকিয়ে দেখতাম, বুকটা তখন ধরবর করে উঠত- সাহস পেতাম না তোমাকে কিছু বলি। তোমাকে আজো যখন ভাবি, চোখের পাতা বুজে দেখি তোমার হাসি মাখা মুখ খানি প্রতিমা হয়ে আজো আমার সামনে ভেসে উঠে। ইস! কি মিষ্টি ছিলে তুমি, ভাবি আর আফসোস করি আজো কেন যে বলতে পারিনি ভীষণ ভালবাসি তোমায়।

February 18, 2018

বসন্ত কুমারী

কুমারী হয়ে এলো প্রিয়া
মাটির হিয়ায় নামলো ছাঁয়ায়
সমস্ত বুকের ভালবাসার নিয়ে
বসন্ত এলো প্রকৃতিকে জাগ্রত করে।

কি সুন্দরী প্রকৃতির শোভা
আদর মাখায় জ্যোৎস্নার ভেলা,
পালকিতে চড়ে চাঁদের বুড়ি
নেমে আসে ফুলকুড়ি নিয়ে।

কি রাগিণী সুর আসে
পক্ষীকুলের কন্ঠ সুরে,
মায়াবী কাজল ময়ূর নাচে
সারা বনে উদাস হয়ে।

এ কোন মিষ্টি সুবাস
বহে যায় ফাগুন শাখায়,
রঙ বেরঙয়ের নির্মল মায়ায়
ছড়ায় তার আপন ভালবাসা। 

চুপি চুপি

চুপি চুপি নয়নে তাঁকাও কেন আমার নয়নেরও পানে অপলক দৃষ্টিতে না তাঁকিয়ে লজ্জায় কেন মুখটি ফিরিয়ে রাখো আমায় দেখে। বলেও যেন কিছু বলোনা ...