August 27, 2014

ME






একটি স্পর্শকাতর ভালবাসা মানুষকে ....................


একটি স্পর্শকাতর ভালবাসা মানুষকে যেমন সুখের তীব্রতা বাড়িয়ে দিতে পারে, তেমনি না পাওয়া কিছু অদৃশ্য স্পর্শও মানুষের মনে সুখের সক্ষমতাকে পুষ্পিত করতে পারে। তাই ভালবাসা মানেই- একান্ত সুখের প্রাসাদ ।

জীবনও উল্লাসে ........................


জীবনও উল্লাসে আজি সখি তোমারই আশাতে বসিয়া আছি নিরবে । সুখ পরশ পাহিতে এই জীবন করিব বিলীন, সখি আসনা আজি এই নব প্রভাতে । আজি হিয়ার মাঝে ওই আকাশ পাতাল হইতে ঝরিয়েছে স্নান বর্ষারও জলবারি, তুমি আসিবে আসিবে আমারও হৃদি ভুবনে শত দ্বিধা সংশয় ত্যাগ করি । সখি হে তুমি আসিবে আসিবে তোমারও মাধুরী কণ্ঠে জড়ানো প্রাণের গান শুনাইতে । লাজও-ভয়-নিভিতে আস না সখি তোমার আপন বৃষ্টি বিলাসে ঝরনা নৃত্য তালে তালে । 

হৃদয়রে ঝড়



হৃদয়ে আজ ঝড় উঠেছে
বুকের পাঁজর চাপটে যেন ধরে
প্রিয়া তোমার কথা বারেবারে
আমার মনে পড়ে ।

সেদিনের সেই হঠাৎ দেখা
মনে আমার দিল ব্যাথা,
অঝোর ধারায় বইল ঝড়
আমার বুকের মধ্যে দিয়ে ।

তোমার সেই অপূর্ব মুখখানি
ভেঁসে উঠে চাঁদের আলোয়,
শ্যামল মায়ায় আঁচলখানি
উড়ে যায় দৌলা দিয়ে ।

প্রিয়া তোমার কথা ভেবে ভেবে
নিশি-দিন যায় ক্ষণেক্ষণে,
আসে না রাত্রিতে ঘুম
তোমায় কখন পাবো এই আশাতে ।

শ্যামল মেয়ে




শ্যামল কাজল কারুকাজে
অপূর্ব তাঁর মুখখানি,
আঁভা আঁভা আলোর ফাঁকে
সর্ষে ফুল ফুটে উঠে
তাঁর রঙ্গিন দেহো কোণে ।

দেখতে শ্যামল মনটা কোমল
নয়তো অহামিকা,
টানা টানা চোখের ভাষায়
নিস্তেজ তাঁর ভালোবাসা ।

কেশে তাঁর ঝরনা ঝরে
উড়ে যায় দখিন হাওয়ায়,
ঠোঁটে তাঁর পরাগ মাখা
ভুলা যায় না-
মিষ্টি তাঁর হাঁসির রেশে ।

দেখতে শ্যামল হয়তো এমন
মুক্ত তাঁর প্রজাপতি মন,
উদাস করা মন ডানা
উড়ে বেড়ায় সে সারাক্ষণ ।

বন্ধুত্ব



যখন ভাবনা আমার অদূর দূরে
পাখা মেলে চললো দূর আকাশে,
তখন সঙ্গী ছিল তোমার পরশ
ছিল তোমার বন্ধুত্ব ।

মেঘের পাড়ে গেলাম যখন
পেলাম তোমার ছায়া,
বৃষ্টি ভেঁজা আমার ভুবন
তোমার পাশে থাকা ।

নীল আকাশের অচীন দূরে
চলছি যখন ধ্রুব হয়ে,
দেখছি আমি অবাক হয়ে
বন্ধু হয়ে তাঁরার মাঝে
দেখছো আমায় চেয়ে ।

চুপি চুপি

চুপি চুপি নয়নে তাঁকাও কেন আমার নয়নেরও পানে অপলক দৃষ্টিতে না তাঁকিয়ে লজ্জায় কেন মুখটি ফিরিয়ে রাখো আমায় দেখে। বলেও যেন কিছু বলোনা ...