August 27, 2014

অরণ্য এই ভালোবাসা



সোনা মুখে আলোর ছটা
কে আসবে আজ ঘরের কোণে,
শূন্য এই পথের চলা
থামবে না মন কোন খানে ।
দিক হারিয়ে শেষের বেলায়
কে বলবে আমায় চুপিসারে
আজ হারিয়েছি পথ
নতুন কিছু পাবার ছলে ।
হয়তো বা ফিরবো না আর
জুটাবো আর কাউকে নতুন করে,
কে বলেছে একা আমি
এই তো আমি পথের মাঝে ।
পাহাড় খুঁজে ছুটবো আমি
সাগর- নদী সঙ্গী করে,
সবুজ গালিচায় বানাবো ঘর
অরণ্যকে ভালোবেসে ।
অরণ্য তোমায় বাসি ভাল
নিজের মতো করে,
পথের দিশায় চলি একা
কিছু দুঃখ- বেদনা ভুলে যেতে ।

No comments:

Post a Comment

Thanks For Comments

চুপি চুপি

চুপি চুপি নয়নে তাঁকাও কেন আমার নয়নেরও পানে অপলক দৃষ্টিতে না তাঁকিয়ে লজ্জায় কেন মুখটি ফিরিয়ে রাখো আমায় দেখে। বলেও যেন কিছু বলোনা ...