আমার বাগানে ফুঁটেনি কোন ফুল
ফুঁটেছিল শুধু একটি গোলাপ ফুল,
যে ফুলের সৌন্দর্যে সারাবেলা
আমার মন পোড়াত আনমনাতে;
শুধু একটি গোলাপ ফুলের গন্ধেতে ।
সারা নিশি করত মগ্ন
উদাস প্রেমের প্রভাতের শুভেচ্ছাতে ।
আমার মনের আকাশ কোণে
প্রজাপ্রতির পাখা মেলত
সেই ফুলের সুরভিত রসেতে;
শুধু একটি গোলাপ গোলাপ ফুলের
গন্ধেতে ।
আমার বাগানের তাঁজা গোলাপটি
ঝরে পড়েনি মাটির ধূলিতে,
প্রেমের নজর পড়তে দেইনি সেটি
কারো মনের সুধা প্রীতিতে ।
আমার বাগানে ফুঁটেনি কোন ফুল
ফুঁটেছিল শুধু একটি গোলাপ ফুল,
যেটি আমি ভালবেসেছি
আমার সত্য মন দিয়ে ।
No comments:
Post a Comment
Thanks For Comments