সাদা
কাগজে মলিনতার ছাপ নিয়ে
এখন আর
তেমন লেখা হয় না,
কিঞ্চিত
কিঞ্চিত অনুভবগুলো
এখন আর
হৃদয়ের কোঠায় এসে
হানা
দেয় না ।
শেষ সেই কথাগুলো
আজো যেন কানে বাঁধে,
মনে হয় তুমি আসবে,
হয়’তো নতুন করে আমায় ভাবাবে ।
তাই’তো
রং তুলির ছাপ নয়
মনের
ক্যাম্পাসে বারবার তোমার আসার অপেক্ষায়
সাদা
দেওয়ালে আঁচড় কাটছি, আর ভাবছি-
তুমি
আসবে তো ?
No comments:
Post a Comment
Thanks For Comments