→আমার দিনগুলো চলছে
এক মায়াময় স্বপ্নের মাঝ দিয়ে,
→ আমার পথগুলো চলছে
আকাশ ছোঁয়া দিগন্তের দিকে চেয়ে,
→আমার শূন্য মন ছুটে চলছে
বাঁধাহীন আপন গতিতে,
→আমার সকল ব্যস্ততা ছুটে চলছে
কঠোর সাধনার তাড়নাতে,
→আমার সুখগুলো চলছে
একান্ত মনের গহীন দিয়ে,
→ আমার
দুঃখগুলো চলছে
শ্রাবণ স্মৃতির পাতায় ভরে,
→ আমার ভাবনাগুলো চলছে
অজানা পথের বাহুধরে,
→আমার সবকিছু বয়ে চলছে
জীবনের আবেগ ভরা
মনের
বাঁশির সুর ধরে
No comments:
Post a Comment
Thanks For Comments